|
টোকিওর উত্তরে ৫.০ মাত্রার ভূমিকম্প, কোনো সুনামি হয়নি
কমিউনিটি রিপোর্ট ।।
বুধবার সকালে পূর্ব জাপানে
একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
জাপান আবহাওয়া সংস্থা
জানিয়েছে, সকাল ১০টার কিছু পরেই টোকিওর উত্তরে ৫ মাত্রার একটি ভূমিকম্প
আঘাত হেনেছে। এর কেন্দ্রস্থল ছিল দক্ষিণ ইবারাকি প্রিফেকচারে। এই
ভূমিকম্পের কারণে সুনামির কোনো ঝুঁকি ছিল না।
সংস্থাটি ভূমিকম্পটির
কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে ৪৮ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে।
তোচিগি প্রিফেকচারের মোকা
শহরে ভূমিকম্পটির তীব্রতা জাপানের ০ থেকে ৭ স্কেল অনুযায়ী ৫-এর নিম্নভাগে
রেকর্ড করা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, ২০২৪ সালের মার্চের পর এই
প্রথম তোচিগি প্রিফেকচারে এত তীব্রতার ভূমিকম্প পরিলক্ষিত হলো। সে সময়
দক্ষিণ ইবারাকি প্রিফেকচারে ৫.৩ মাত্রার একটি কম্পনের উৎপত্তি হয়েছিল।
আবহাওয়া সংস্থা সতর্ক
করেছে যে, যেসব এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে, সেখানে পাথর ধস ও
ভূমিধসের ঝুঁকি বেড়ে থাকতে পারে।
কর্মকর্তারা বাসিন্দাদের
প্রায় এক সপ্তাহ ধরে ৫ মাত্রার নিম্নভাগ পর্যন্ত তীব্রতার কম্পনের জন্য
সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, বড় ধরনের ভূমিকম্প প্রায়শই
দুই থেকে তিন দিনের মধ্যে ঘটে থাকে।
তোহোকু শিনকানসেন বুলেট
ট্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে যে পরিষেবাটি পুনরায় চালু করা হয়েছে।
ভূমিকম্পের কারণে টোকিও এবং শিন-আওমোরি স্টেশনের মধ্যে এর চলাচল
সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
হানেদা বিমানবন্দর
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোনো ফ্লাইট বিলম্বিত বা বাতিল
হওয়ার খবর নেই।
এবং টোকিও মহানগরীর পাতাল রেল ও রেল
পরিচালনাকারীরা জানিয়েছেন যে তাদের পরিষেবা প্রভাবিত হয়নি।
উত্তর জাপানের দুটি
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনাকারীরা জানিয়েছেন যে, এখন পর্যন্ত
তাদের স্থাপনাগুলোতে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।
এদের মধ্যে একটি হলো
ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যটি ইবারাকি প্রিফেকচারের
তোকাই নং ২ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বলা হচ্ছে, কেন্দ্রগুলোর আশেপাশের
বিকিরণের মাত্রা অপরিবর্তিত রয়েছে।
বিশেষজ্ঞরা টোকিওর উত্তরে
একই আকারের ভূমিকম্প আঘাত হানার বিষয়ে সতর্ক করেছেন। টোকিও
বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক সাকাই শিনিচি
বুধবার সকালে টোকিওর উত্তরে আঘাত হানা ৫ মাত্রার ভূমিকম্পের মতো বড় ধরনের
একটি সম্ভাব্য কম্পনের বিষয়ে সতর্ক করেছেন। তিনি বাসিন্দাদের প্রায় এক
সপ্তাহ সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন।
সাকাই বলেছেন, বুধবারের
ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ৫০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে এবং
এটি দৃশ্যত সেই স্থানের কাছাকাছি ঘটেছে যেখানে ফিলিপাইন সাগরীয় প্লেট একটি
মহাদেশীয় প্লেটের নিচে ঢুকে যাচ্ছে।
তিনি বলেন, বুধবারের
কম্পনের কেন্দ্রস্থল ছিলো দক্ষিণ ইবারাকি প্রিফেকচারে যেখানে প্রায়ই
ভূমিকম্প হয়ে থাকে। তিনি আরও বলেন, সাম্প্রতিক ভূমিকম্পটি অতীতেরগুলোর
চেয়ে কিছুটা বড়।
সাকাই, এলাকায় একই আকারের ভূমিকম্পের জন্য
প্রস্তুত থাকতে জনগণকে সতর্ক করেছেন। এনএইচকে।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|