|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 水曜日, 7月 08, 2026 15:26 |

 

হামামাৎসু শহরে ইন্দোনেশিয়ান নারী ছুরিকাহত  

 

 

 

জুলাইয়ের ৬ তারিখ শিজুওকা প্রিফেকচারের হামামাৎসু শহরে একজন বিদেশি নারী গুরুতর ছুরিকাঘাতের শিকার হয়ে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে একজন পুরুষ প্রতিবেশী পুলিশকে খবর দেন। তিনি পুলিশকে জানান, একজন নারীর আর্তচিৎকার তিনি শুনেছেন।

এরপর তিনি বাইরে বেরিয়ে আসলে কালো পোষাক পরিহিত একজন পুরুষকে বেরিয়ে যেতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় একজন ২০ বছর বয়সী কেইকো আলতাইরা হানাফি নামের এক ইন্দোনেশিয়ান নারী ছুরিকাহত হয়ে মাটিতে পড়ে আছেন। সেখান থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি দিয়েই তার উপর হামলা চালানো হয়।

হাসপাতালে নেওয়ার পর তাকে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়।

হানাফি তার পিতামাতার সাথে ঐ ফ্ল্যাটটিতে থাকতেন। ঘটনার সময় তার পিতামাতা বাসার বাইরে ছিলেন।

এই ঘটনার একটু পরে ঘটনাস্থল থেকে প্রায় ৭০০ মিটার দূরে কালো পোষাক পরা একজন বিদেশি নাগরিক ট্রেনে নীচে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন।

ছুরিকাঘাতের ঘটনার সাথে নিহত ব্যক্তির কোনও সম্পর্ক রয়েছে কিনা পুলিশ তা তদন্ত করে দেখছে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]