|
২০২৫ সালের শেষ নাগাদ আনুমানিক ১০,০০০ বিদেশি অবৈধভাবে জাপান থাকবেন
কমিউনিটি রিপোর্ট ।।
২০২৫ সাল নাগাদ প্রায়
১০,০০০ বিদেশি অবৈধভাবে ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও জাপানে অবস্থান
করবেন।
ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সি জানিয়েছে, গত বছর
৯,৭৪৮ জন বিদেশি অবৈধভাবে ভিসার মেয়াদোত্তীর্ণ হয়েছেন। বসবাসের অবস্থা বা
ভিসার স্ট্যাটাস অনুযায়ী, "স্বল্পমেয়াদী অবস্থান" ভিসায় মেয়াদোত্তীর্ণ
ছিলেন সর্বাধিক (৩,৭৩৭ জন), এরপরে "নির্দিষ্ট দক্ষতা" (১,৯২৪ জন) এবং
"কারিগরি ইন্টার্ন প্রশিক্ষণ" ভিসায় মেয়াদোত্তীর্ণ ছিলেন (১,৮৩১ জন)।
ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সি এই প্রথম এই
পরিসংখ্যান সংকলন করেছে এবং একজন কর্মকর্তা বলেছেন যে তারা "পরিস্থিতি
সঠিকভাবে অনুধাবন করে কার্যকর প্রতিকারমূলক ব্যবস্থার কথা বিবেচনা করবেন।"
এই পরিসংখ্যানসহ, দেশব্যাপী অবৈধভাবে ভিসার
মেয়াদোত্তীর্ণ বিদেশিদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৮,৪৮৮ জনে, যা আগের
বছরের তুলনায় ৬,৩৭৫ জন কম। সরকার এই ধরনের অবৈধভাবে অতিরিক্ত সময়
অবস্থানকারীদের সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করেছে।
এছাড়াও, গত বছর অভিবাসন আইন লঙ্ঘনের জন্য ১৮,৪৪২ জন বিদেশিকে
স্বদশে
ফেরৎ পাঠানো বা দেশত্যাগের আদেশ দেওয়া হয়েছিল। এদের মধ্যে ১৩,৪৩৫ জন,
অর্থাৎ মোট সংখ্যার ৭২.৯%, জাপানে অবৈধভাবে কাজ করছিলেন বলে জানা গেছে।
তাদের অনেকেই কৃষি বা নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন,
যার মধ্যে ইবারাকি প্রিফেকচারে এই সংখ্যাটি ছিল সর্বোচ্চ (৩,৫১৮ জন)।
এরপরেই ছিল চিবা প্রিফেকচার (১,৯৬৭ জন), গুনমা প্রিফেকচার (১,৪২৬ জন), এবং
সাইতামা প্রিফেকচার (১,৩৬৬ জন), এবং কানতো অঞ্চলে (একটি মহানগর ও ছয়টি
প্রিফেকচার) ছিল মোট সংখ্যার ৭৬.৪% জন। এফএনএন।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|