|
৮ বছরের ছেলেকে 'শাস্তি দেওয়ার জন্য' পাহাড়ে ফেলে রাখার অভিযোগে মা ও তার
প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে
কমিউনিটি রিপোর্ট ।।
শিজুওকা প্রিফেকচারের মিশিমা সিটির একটি
পাহাড়ে ৮ বছর বয়সী ছেলেকে পরিত্যাগ করার সন্দেহে ২৮ বছর বয়সী এক মহিলা
এবং তার ২৮ বছর বয়সী প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে।
টিভি আসাহি
জানিয়েছে, রবিবার দুপুর ২টার দিকে ছেলেটিকে পাহাড়ে ফেলে রাখার
ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত দু'জনের বিরুদ্ধে। পুলিশ প্রকাশ
করেনি যে তারা দু'জন অভিযোগ স্বীকার করেছেন কিনা, তবে জানা গেছে মহিলার
প্রেমিক জানিয়েছেন "শিশুটিকে শাসন করার জন্য" তিনি এটি করেছিলেন।
পুলিশের মতে, ছেলেটি তাদের কথা শোনেনি এবং তাকে যা বলা হয়েছিল তা করবে না
বলে তারা দুজনেই শাসনের অংশ হিসেবে তাকে সাময়িকভাবে পাহাড়ে ফেলে রাখার
সিদ্ধান্ত নেন।
ছেলেটিকে ফেলে আসার প্রায় এক ঘন্টা পর কাছের একটি
ক্যাম্পিং স্থাপনায় সে সাহায্য চায়। স্থাপনার একজন কর্মী ১১০ নম্বরে ফোন
করে জানান একটি ছেলে তাদের তত্ত্বাবধানে রয়েছে।
ছেলেটির মা এবং তার
প্রেমিক তাকে যেখানে রেখে গিয়েছিলেন সেখানে পরে ফিরে আসেন কিন্তু তখন তারা
তাকে খুঁজে না পেয়ে পুলিশের সাথে যোগাযোগ করেন। রবিবার ছেলেটির নিরাপত্তা
নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।
ছেলেটি আহত হয়নি।
যেখানে তাকে পরিত্যগ করা হয়েছিল সেখান থেকে ক্যাম্পিং স্থাপনার দূরত্ব
প্রায় এক কিলোমিটার, এবং সংশ্লিষ্টদের মতে, উদ্ধারের সময় ছেলেটিকে
উদ্বিগ্ন দেখাচ্ছিল।
পুলিশ জানিয়েছে ছেলেটি বাড়িতেও নির্যাতনের
শিকার হয়েছে কিনা তা তারা তদন্ত করছেন।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|