প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 9月 02, 2026 16:01 |

 

জাপানে নতুন ট্রাফিক নিয়ম কার্যকর হওয়ায় স্থানীয় সড়কগুলোর গতিসীমা কমানো হয়েছে

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

মঙ্গলবার থেকে জাপানে একটি নতুন ট্রাফিক নিয়ম কার্যকর হয়েছে, যার ফলে সরু আবাসিক রাস্তার গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার থেকে কমিয়ে ৩০ কিলোমিটার করা হয়েছে।

সড়ক ট্রাফিক আইন অনুযায়ী, ১৯৬০ সালে আইনটি প্রণীত হওয়ার পর থেকে আবাসিক ও বাণিজ্যিক এলাকার রাস্তাগুলিতে গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। যেসব রাস্তায় সর্বোচ্চ গতির চিহ্ন রয়েছে, সেগুলি এর আওতামুক্ত।

জাতীয় পুলিশ সংস্থা জানিয়েছে যে, সারাদেশে মোট সড়ক দুর্ঘটনার সংখ্যা বছর বছর কমছে, কিন্তু ৫.৫ মিটারের চেয়ে কম চওড়া আবাসিক সড়কে দুর্ঘটনার হার প্রায় অপরিবর্তিত রয়েছে।

সড়ক চলাচল আইনের প্রয়োগ আদেশটি সংশোধন করে ১ সেপ্টেম্বর থেকে সংকীর্ণ আবাসিক সড়কগুলিতে গতিসীমা ঘণ্টায় ৩০ কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে।

এই ধরনের রাস্তা সারাদেশে প্রায় ১২.২ লক্ষ কিলোমিটার দীর্ঘ সমস্ত সাধারণ রাস্তার প্রায় ৭০ শতাংশ।

অনেক ক্ষেত্রে আবাসিক রাস্তাগুলোকে স্কুল চলাচলের পথ হিসেবে চিহ্নিত করা হয়। এই সংশোধিত নিয়মের উদ্দেশ্য হলো শিশু, বয়স্ক পথচারী ও সাইকেল আরোহীদের গুরুতর সড়ক দুর্ঘটনায় পতিত হওয়া থেকে রক্ষা করা।

আবাসিক রাস্তাগুলোকে অন্যান্য রাস্তা থেকে আলাদা করার মূল উপায় হলো, সেখানে গতিসীমা নির্দেশকারী কোনো চিহ্ন বা রাস্তার দাগ আছে কি না। যেসব আবাসিক রাস্তায় গতিসীমার চিহ্ন (যেমন ঘণ্টায় ৪০ কিলোমিটার) রয়েছে, সেগুলো নতুন এই নিয়মের আওতাভুক্ত নয়।

যেসব রাস্তায় মাঝখানে কোনো দাগ বা বিভাজক নেই, সেগুলো নতুন নিয়মের আওতাভুক্ত। অনেক আবাসিক রাস্তার প্রস্থ ৫.৫ মিটারের চেয়েও কম।

আবাসিক রাস্তায় ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালালে, যা নির্ধারিত গতিসীমার চেয়ে ৩০ কিলোমিটার বেশি, ড্রাইভিং লাইসেন্স স্থগিত হতে পারে এবং সর্বোচ্চ ১,০০,০০০ ইয়েন বা প্রায় ৬২৫ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। এনএইচকে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]