প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Tuesday, July 01, 2025 20:45 |

 

মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান-এর আয়োজনে “ঈদ আনন্দ উৎসব ২০২৫” অনুষ্ঠিত

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

জাপান প্রবাসীদের দ্বারা পরিচালিত সর্ব বৃহৎ আঞ্চলিক সংগঠন ‘মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান’ প্রতি বছরের মতো এবছরও অত্যন্ত আনন্দঘন পরিবেশে “ঈদ আনন্দ উৎসব ২০২৫” অত্যন্ত সফল্ভাবে সম্পন্ন হয়েছে।

মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান বাসীদের আহবানে সাড়া দিয়ে গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে মিসাতো পার্কে সর্ব স্তরের প্রবাসীরা স্বপরিবারে জড়ো হয়েছিলেন ঈদ আনন্দ উৎসব অনুষ্ঠানে। সাথে যোগ দিয়েছিলেন স্থানীয় জাপানীরা সহ অন্যান্য দেশের সুহৃদরা।

এদিন আয়োজন এলাকায় মুন্সিগঞ্জ বিক্রমপুরই শুধু নয় পরিনত হয়েছিল ছোট্ট একখন্ড বাংলাদেশে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির চিরাচরিত আবহমান কালের বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান এর সাথে যোগ হয়েছিল জাপানের শিনতো কিংবা কারো কারোর ভাষায় ধর্মহীন বা বন্ধুরাও।

মূলত পবিত্র ঈদুল আজহার মাহাত্ম্য সকলের সঙ্গে সমান ভাগে ভাগ করে নেয়ার জন্য মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান কোরবানির মাংসে আপ্যায়নের মাধ্যমে সমস্ত জাপান প্রবাসীকে একত্রিত করে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে ‘ঈদ আনন্দ’ নামে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ইসলাম ধর্মালম্বীদের ঈদ উৎসব হলেও উৎসবের আমেজে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি সম্মান জানিয়ে আপ্যায়নের ম্যানুতেও বৈচিত্র্য রাখা হয়েছিল ।

২৯ জুন রোববার টোকিওর অদূরে সাইতামা প্রিফেকচারের মিসাতো সিটির সবুজে ঘেরা এবং লেক সংলগ্ন মিসাতো পার্কের নির্মল খোলা উদ্যানের মনোরম পরিবেশে এবারের ঈদ আনন্দ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত মধ্যাহ্ন ভোজ-এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া থাকলেও বেলা ১২টা থেকে লোক সমাগম শুরু হতে থাকে। বিকেল ৫টা পর্যন্ত মধ্যাহ্ন ভোজ অব্যাহত থাকে । বেলা ১টা এর সময় সংগঠনের সভাপতি বাদল চাকলাদার এবং সাধারন সম্পাদক এমডি, এস ইসলাম নান্নু সবাইকে স্বাগত ও ঈদ শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানানোর পর প্রধান আকর্ষণ কোরবানির মাংসে ঈদ আপ্যায়ন পর্বের সূচনা ঘোষণা করেন। বিক্রমপুরের ঐতিহ্যে সবাইকে আপ্যায়ন করানো হয়। মুন্সিগঞ্জ-এর মেয়ে গৃহবধূ সুমা ফারহা’র হাতে বানানো ভর্তা ভোজন পর্বে বিশেষ সংযোজন ছিল এবং প্রশংসিত ছিল ।

এরপর শুরু হয় বিভিন্ন বিনোদন পর্ব।

বিনোদন পর্বে অংশ গ্রহনকারীদের এবং র‍্যাফেল ড্র-র পুরষ্কার শেষে সভাপতি বাদল চাকলাদার এবং সাধারন সম্পাদক এমডি এস ইসলাম নান্নু সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।

উল্লেখ্য এবছর ঈদ আনন্দ উৎসবটি ১৫ জুন একই স্থানে অনুষ্ঠিত হওয়ার পূর্ব ঘোষণা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে পরিবর্তন করে ২৯ জুন রোববার অনুষ্ঠিত হয়।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]