|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 木曜日, 9月 25, 2025 18:04 |

 

উৎসব মুখর পরিবেশে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান’র বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

  

 

কমিউনিটি রিপোর্ট ।।

জাপানে মুন্সিগঞ্জ–বিক্রমপুর সোসাইটি জাপান’র বার্ষিক সাধারণ সভা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

২১ সেপ্টেম্বর ’২৫ সাইতামা কেন এর মিসাতো সিটি মিসাতো ‘কিবো নো সাতো কোরিও সেন্টার’ হলে আয়োজিত সাধারণ সভাতে বিভিন্ন শহর থেকে মুন্সিগঞ্জ–বিক্রমপুবাসীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী মুন্সিগঞ্জ জেলাবাসীর ব্যাপক উপস্থিতি, স্বতঃস্ফূর্ততা, কোলাহল, উৎসবমুখর পরিবেশ সাধারন সভাটিকে অসাধারন করে তুলে ।

মুন্সিগঞ্জ–বিক্রমপুর সোসাইটির সভাপতি বাদল চাকলাদার এর সভাপতিত্বে সাধারন সভাটি পরিচালনা করেন সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম নান্নু ।

আলোচনায় অংশ নিয়ে সভায় বিগত দিনে বিভিন্ন আয়োজনের চুলচেরা বিশ্লেষণ সহ আগামীতে সংগঠন পরিচালনায় বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রস্তাব পেশ করেন সর্বস্তরের সদস্যরা।

সভাপতি এবং সাধারন সম্পাদককে কাছে পেয়ে সাধারন সদস্যরা বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন । প্রস্তাবনাগুলোর মধ্যে, পর্যায়ক্রমে জাপানের বিভিন্ন শহরে নিয়মিত ভাবে সাধারন সভার আয়োজন করা , সক্রিয় কর্মীদের মূল্যায়ন করা, সংগঠন কে এনজিও/এনপিও করার উদ্যোগ নেয়া,, সংগঠনের নামে ব্যাংক/পোস্ট একাউন্ট খোলা, মাসিক চাঁদা নির্ধারণ করে কার্যকরী পরিষদের সদস্যদের কাছ থেকে তা নিয়মিতভাবে আদায় করা , মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা হিসেবে জাপানে একটি কবরস্থান প্রতিষ্ঠা করা এবং গঠনতন্ত্র মোতাবেক সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখা।

সকলে নতুন নেতৃত্ব তৈরি করে সংগঠনকে আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন।

সভাপতি এবং সাধারন সম্পাদক সকলের বক্তব্য ধৈর্য সহকারে শুনেন এবং তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দান করেন ।

সব শেষে সভাপতি বাদল চাকলাদার ধন্যবাদ জ্ঞ্যাপন করে সমাপনী বক্তব্য রাখেন। সময়ের সমন্বয়হীনতার অভাবে কোন প্রকার সিদ্ধান্ত ছাড়াই সাধারণ সভা সমাপ্তি হয়।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]