|
সদ্য প্রয়াত ফরিদা পারভিন স্মরনে জাপান প্রবাসীদের স্মরন সভা

কাজী ইনসানুল হক ।।
সদ্য প্রয়াত ফরিদা
পারভিন স্মরনে গত ২৩ সেপ্টেম্বর টোকিওতে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
রাজধানীর আকাবানে বিভিও হলে আয়োজিত স্মরণ সভায় এ গুনী শিল্পীর আত্মার
মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর ফরিদা পারভিন এর
মৌলিক গান ও লালন গান দিয়ে বানানো আদিত্য শাহীন নির্মিত একটি ডকুমেন্টারি
প্রদর্শন করা হয়।
সভায় জাপানে প্রয়াত ফরিদা পারভিনের নানা অর্জনের
তথ্যগুলো জানানো হয়,
(১) ২০০২সালে বাংলাদেশে কার্যরত জাপানী এনজিও
“শাপলা নীড়” এর ৩০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের পরম বন্ধু ইকুফূমি
ফকুজাওয়ার আগ্রহে পূর্ন বাদ্যযন্ত্রীসহ সারা জাপানে মাসব্যপা ২৮ টি
কনসার্ট আয়োজন করা হয়েছিলো।
(২) ২০০৮ জাপানের
মর্যাদাবান ফুকুওকা এশিয়ান কালচারাল পুরস্কার প্রাপ্তির বিষয়টি ফরিদা
পারভীনের আন্তর্জাতিক স্বীকৃতির কথা তুলে ধরে।
ফরিদা পারভীনকে নিয়ে
আলোচনায় আংশগ্রহন করেন ছালেহ মোহাম্মদ আরিফ, মুক্তিযোদ্ধা অজিত কুমার
বড়ুয়া, হোসেন শাহু, সিনিয়র সাংবাদিক কাজী ইনসানুল হক, জাকির হোসেন
জোয়ার্দার, মাইকেল এলেন, শামীম আহমেদ, আবু সুফিয়ান জুয়েল, দেলওয়ার হোসেন
ডিউ, ওয়াহিদ মোল্লা, আজাদ চৌধূরী, মোহাম্মদ শরীফ, সাব্বির আহমেদ. কামরুল
হাসান লিপু, স্বরলিপি র এম আলম মাহী, মূহিত মোহাম্মদ, সুমি চৌধূরী,
সায়মন,উত্তরণের রতন খন্দকার।
আলোচনার পাশাপাশি গান
পরিবেশন করেন, সুমি চোধূরী, কুষ্টিয়ার সন্তান রতন খন্দকার লালনের আখড়া,
ফরিদা পারভীনের সাথে তার স্মৃতিচারণ এবং সেই সাথে দর্শকদের নিয়ে বেশ কটি
লালন গান পরিবেশন করেন। সব শেষে আহবায়ক শাম্মী বাবলী অনুষ্ঠানে আগত সবার
প্রতি কৃতজ্ঞতা জানান এবং নিজ কন্ঠে লালনের গান গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি
ঘোষনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরশাদ রানা।
ছোট্ট, অনাড়াম্বর একটি
অনুষ্ঠান কিন্তু স্নিগ্ধ ও মনোরম পরিবেশনার কারনে অনুষ্ঠানটি উপস্হিত সবার
মন জয় করে। এমন সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য জাপান প্রবাসী কন্ঠশিল্পী
শাম্মী বাবলী সার্বিকভাবে প্রশংসার দাবিদার।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|