|
ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান-এর ‘বার্ষিক সার্বজনীন মিলন মেলা ২০২৫
সম্পন্ন

কমিউনিটি রিপোর্ট ।।
জাপানে প্রবাসী
বাংলাদেশীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান-এর আয়োজনে অনুষ্ঠিত হলো
‘বার্ষিক সার্বজনীন মিলন মেলা ২০২৫’।
গত ২ নভেম্বর (রোববার)
টোকিওর কিতা সিটি আকাবানে ইওয়াবুচি এলাকার মনোরম পরিবেশে আরাকাওয়া নদীর
তীরে অনুষ্ঠিত এ মিলন মেলায় প্রবাসী বাংলাদেশীদের ঢল নামে। দিনব্যাপী এ
অনুষ্ঠানে আরাকাওয়া নদীর তীর পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে। দল-মত, ধর্ম-বর্ণ
ও আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে সবাই অংশ নেন এক উৎসবমুখর পরিবেশে।
আয়োজকদের পক্ষ থেকে
জানানো হয়, মিলন মেলাটিকে ‘সার্বজনীন’ ঘোষণা করার মূল উদ্দেশ্য ছিল সকল
প্রবাসী বাংলাদেশীদের এক প্ল্যাটফর্মে আনা—যা সত্যিকার অর্থেই সফল হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, পরদিন
৩ নভেম্বর (সোমবার) জাপানের ‘জাতীয় সংস্কৃতি দিবস’, যা সরকার ঘোষিত ছুটির
দিন। ফলে মিলন মেলাটি আনন্দ-উৎসবে রূপ নেয়।
সোসাইটির সভাপতি রাজিব
মাহমুদ ইউনুছ এবং সাধারণ সম্পাদক সোহেল খান আগত অতিথিদের স্বাগত জানিয়ে
শুভেচ্ছা বিনিময় করেন।
মিলন মেলায় আগত অতিথিরা
জানান, এই আয়োজনের সাফল্য প্রমাণ করেছে যে—সঠিক নেতৃত্ব, আন্তরিকতা,
সদিচ্ছা ও টিমওয়ার্ক একটি সংগঠনকে অনেক দূর এগিয়ে নিতে পারে।
প্রসঙ্গত,
ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০১৯ সালের
৩০ জুন, টোকিওর কিতা সিটির তাকিনোগাওয়া বুনকা সেন্টারে। পরবর্তীতে ২০২৩
সালের ১৪ মে, টোকিওর ইতাবাশি সিটির ফুনাদো হলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক
সম্মেলনে বর্তমান কমিটির অনুমোদন প্রদান করা হয়।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|