|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 木曜日, 12月 18, 2025 00:26 |

 

বৃহত্তর বরিশাল সোসাইটি-জাপানের নবগঠিত কমিটি এবং নতুন সদস্যদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

কাজী ইনসানুল হক ।।

গত রবিবার মিসাতোর তাকাসু কালচারাল হলে বৃহত্তর বরিশাল সোসাইটি-জাপানের নবগঠিত কমিটি এবং নতুন সদস্যদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের প্রাক্তন পরিবেশ মন্ত্রী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাধারণ পরিষদের ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক তথ্য পর্যালোচনা কমিটির চেয়ারম্যান, বৈদেশিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব সদর দপ্তরের মহাসচিব হারাদা ইয়োশি আকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোকিও বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জেবিন নেসা বিনতে রব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি নিউজের উপদেষ্টা সম্পাদক: কাজী ইনসানুল হক, মুন্সীগঞ্জ বিক্রমপুর সোসাইটির সভাপতি বাদল চাকলাদার, জাপান শাখা আওয়ামী লীগের সালেহ মোহাম্মদ আরিফ, মুন্সীগঞ্জ বিক্রমপুর সোসাইটির সাধারণ সম্পাদক: মোঃ এস. ইসলাম নান্নু, সভাপতি ঢাকা ক্লাব জাপান'র এমদাদুল ইসলাম মনি। উপস্থিত ছিলেন সভাপতি গ্রেটের খুলনা কমিউনিটি, বৃহত্তর নোয়াখালী সোসাইটি, কুমিল্লা সোসাইটি, বাংলাদেশ ফ্রেন্ডসোসাইটির প্রতিনিধিবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ |

উল্লেখ‍্য গত ১৪ই সেপ্টেম্বর রবিবার ২০২৫ ইং টোকিওস্থ শিনওকুবোতে বৃহত্তর বরিশাল সোসাইটির কার্য নির্বাহী কমিটির সভায় মেয়াদ উতীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নুতন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরবর্তী ২০২৫-২০২৮ পর্যন্ত বৃহত্তর বরিশাল সোসাইটির সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে কাজী এনামুল হককে সভাপতি ও মোঃ আব্দুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানের শেষপর্বে স্বরলিপি কালচারাল একাডেমির পরিবেশনায় মনোরম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের আনন্দ দেয়।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]