|
আতিকুল হায়দারের প্রথম জানাজা সম্পন্ন, প্রবাসীদের ঢল

কমিউনিটি রিপোর্ট ।।
সদ্য প্রয়াত জাপান
প্রবাসী আতিকুল হায়দারের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ
নিতে সাইতামা-কেনের বাইতুল আমান মসজিদ কমপ্লেক্সে প্রবাসী বাংলাদেশিদের
ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার
প্রবাসীরা মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নেন।
১০ জুন বাদ মাগরিব
অনুষ্ঠিত জানাজার নামাজে ইমামতি করেন বাইতুল আমান মসজিদ কমপ্লেক্স-এর খতিব
হাফেজ মাওলানা সাবের আহমেদ।
জানাজার পূর্বে মরহুমের
একমাত্র ছেলে আকিব হায়দার লাবিব উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত
বক্তব্য দেন। তিনি তার পিতার জানাজায় অংশগ্রহণের জন্য সকলের প্রতি আন্তরিক
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে মরহুমের জীবনের কোনো ভুল-ত্রুটি
থেকে থাকলে তার জন্য ক্ষমা ও দোয়া কামনা করেন।
পারিবারিক সূত্রে জানা
গেছে, শুক্রবার বিমানযোগে মরহুমের মরদেহ বাংলাদেশে নিজ জেলা কুমিল্লায় নিয়ে
যাওয়া হবে। সেখানে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার পিতা-মাতার কবরের
পাশেই তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, আতিকুল
হায়দার দীর্ঘদিন ধরে পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
গত ৮ জুন সন্ধ্যা ৮টা ১০ মিনিটে টোকিওর ওজি সেইকিয়ো হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমের মৃত্যুতে জাপান
প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন
সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা
এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|