প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ 火曜日, 4月 14, 2026 14:59 |

 

কিয়োতো প্রিফেকচারে নিখোঁজ ১১ বছর বয়সী বালকের বলে মনে করা একটি মৃতদেহ উদ্ধার

 

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

তিন সপ্তাহ ধরে নিখোঁজ থাকা ১১ বছর বয়সী এক বালকের সন্ধানে ব্যাপক তল্লাশির পর পুলিশ জানিয়েছে সোমবার কিয়োতো প্রিফেকচারের জঙ্গল থেকে একটি শিশুর বলে ধারণা করা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নানতানের সোনোবে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ইউকি আদাচিকে খুঁজে বের করার জন্য ব্যাপক তল্লাশি অভিযান চলেছে। ২৩শে মার্চ সকালে তার বাবা তাকে স্কুলের কাছে নামিয়ে দেওয়ার পর থেকে সে নিখোঁজ হয়ে যায়।

ঘটনার দিন দুপুর নাগাদ স্কুল থেকে ছেলেটির মাকে জানানো হয় যে তাঁর সন্তান আসেনি।

সোমবার বিকেল ৪:৪৫ নাগাদ স্কুলটির প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পরিচয় শনাক্ত না হওয়া মৃতদেহটি চিৎ হয়ে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। মৃতদেহটির পরনে ছিল একটি গাঢ় নীল রঙের ফ্লিস টপ ও বেইজ রঙের প্যান্ট, এবং পায়ে কোনো জুতো ছিল না।

তদন্তকারী সূত্র জানিয়েছে, পুলিশ সপ্তাহান্তে ছেলেটির বলে মনে করা একজোড়া কালো স্নিকার্স খুঁজে পায়। সর্বশেষ যখন তাকে দেখা গিয়েছিল, তখন তার পরনে ছিল কালো স্নিকার্স, একটি কালো-ধূসর ফ্লিস টপ ও বেইজ রঙের চিনো প্যান্ট এবং তার সাথে একটি হলুদ ব্যাকপ্যাক ছিল।

২৯শে মার্চ, স্কুলটির প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে একটি পাহাড়ি এলাকা থেকে ব্যাকপ্যাকটি পাওয়া গিয়েছিল।

দেহটিতে মৃত্যুর পর বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার চিহ্ন ছিল এবং তাৎক্ষণিকভাবে মৃতদেহটির লিঙ্গ নির্ধারণ করা যায়নি। লাশটির ময়নাতদন্ত করা হবে। কিয়োদো।

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]